মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হলো।
 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

এর আগে, গত ২৬ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত ছিল। ওই দিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একইসঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেন এবং আসামির জামিন মঞ্জুর করেন।
 

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
 

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শহীদ আবু সাঈদসহ ছাত্র-গণআন্দোলনের শহীদদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি, সরকারের দায়িত্বশীল পদে থেকেও তিনি সরকার ও সরকারপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত সরকার সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।