রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৩২:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো

আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো

ঢাকা প্রেস নিউজ


কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

গত বুধবার (২১ আগস্ট), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
 

আসাদুজ্জামানকে ২০২১ সালের ১২ এপ্রিল সিটিটিসি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখা এবং ঢাকা রেঞ্জে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়া ও সাতক্ষীরার পুলিশ সুপারসহ ডিএমপির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।