শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ভোররাতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ভোররাতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহত যুবক সাইদুল ইসলাম (২৩) বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় ঝড়-বৃষ্টি চলছিল। এই সময় সাইদুল ইসলাম সাহরি খাওয়ার জন্য বাড়ির উঠানের নলকূপে হাত ধোয়ার উদ্দেশ্যে বের হন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।