মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

গত ১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক, সরকার ঘোষিত ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৪ দিন পর আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) খুলছে সুপ্রিমকোর্ট।

যদিও এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয় নিস্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন অবকাশকালীন বেঞ্চ হাইকোর্ট বিচারকাজ পরিচালনা করছে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার কোর্টও মামলা শুনানি করেছে।

আগামী ২ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার নোটিশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আমি নির্দেশ করছি, আগামী ২ জানুয়ারি থেকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হলো। নোটিশে ৫২ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।