মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গত কয়েক বছরের ঈদের ফ্যাশন ধারা কেমন ছিল, এই বছরই–বা কোন ধারা চলছে

গত কয়েক বছরের ঈদের ফ্যাশন ধারা কেমন ছিল, এই বছরই–বা কোন ধারা চলছে

করোনা মহামারির কারণে বছর তিনেক ঈদবাজারে খুব একটা শোরগোল দেখা যায়নি। এবার তার ব্যতিক্রম। ইতিমধ্যেই জমে গেছে ঈদবাজার। করোনার কারণে ২০২০ বা ২০২১–এ ফ্যাশনে খুব একটা নতুন ধারা যুক্ত হতে দেখা যায়নি। ২০২২ সালে পোশাকের নকশায় কিছুটা নতুনত্ব দেখা গিয়েছিল।  ২০২৩ সালে এসে প্রতিটি ফ্যাশন ব্র্যান্ডই তাদের পোশাকে তুলে ধরেছে নতুন ধারা। চলুন দেখে নিই, গত কয়েক বছরে ঈদ ফ্যাশনে কেমন ধারা যুক্ত হয়েছে। ২০২০ সালে করোনা মহামারির আতঙ্কে ঘরবন্দী সবাই। ঘরের ভেতরেই উদ্‌যাপিত হয় ঈদুল ফিতর। এ সময় ওয়ার্ডরোবে থাকা পোশাকে একটির সঙ্গে একটি মিলিয়ে পরে ফেসবুকে সেলফি দেয় সবাই।

২০২১ সালেও করোনার আতঙ্ক কাটেনি। ঈদে ফ্যাশন হাউসগুলো অল্প পরিসরে কাজ করে। সেই বছর কামিজের ছাঁটে দেখা যায় বেশ নতুনত্ব। জনপ্রিয়তা পায় পা পর্যন্ত লম্বা দৈর্ঘ্যের কামিজ। 


পাশাপাশি ফ্যাশনে এই বছর নতুন করে সংযুক্ত হয় কাফতান ছাঁটের পোশাক।

২০২২ সালে কো অর্ডের ফ্যাশন বেশ জনপ্রিয় হয়। ঈদপোশাকেও সেই ধারা দেখা যায়। 


পাশাপাশি সিকুইনের কাজের ব্যাপক ব্যবহার দেখা যায়। এই বছর বেশ জমকালো পোশাকেও কাফতানের ছাঁট দেখা যায়।

এ বছরের ঈদুল ফিতরে সালোয়ার-কামিজ, শাড়ি তো আছেই, পাশাপাশি পোশাকে নতুন যে ধারা দেখা যাচ্ছে, তা হলো দেশীয় প্যাটার্নে তৈরি টপ-প্যান্ট। প্রায় প্রতিটি ফ্যাশন হাউসেই থাকছে এ ধরনের পোশাক। আরও আছে সিকুইনের পোশাক। নানাভাবে নানা আঙ্গিকে কামিজ, স্কার্টে ব্যবহৃত হচ্ছে সিকুইন বা চুমকি। সিঙ্গেল কুর্তার জনপ্রিয়তাও এবার তুঙ্গে।