মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহের ধোবাউড়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্নহনন

ময়মনসিংহের ধোবাউড়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্নহনন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের ধোবাউড়া  উপজেলায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
 

আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে  উপজেলার গামারীতলা  ইউনিয়নের রংসিংহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।   নিহত গৃহবধূ উপজেলার রংসিংহপুর  গ্রামের তাজুল ইসলামের  স্ত্রী।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গৃহবধূ মরিয়ম  পাশের বাড়ির এক মহিলার সাথে পিঠা বানানো নিয় দীর্ঘ সময় কথার কাটা কাটির এক পর্যায় রাগসয়তে না পেরে  ঘরে রাখা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ধোবাউড়া  উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 
 

ইউপি সদস্য উজ্জল মিয়া জানান, যতটুকু জানতে পেরেছি ঝগড়াঝাটি করে বিষপানে মারা গেছে।
 

উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে কর্তব্যরত ডা. মাসুদ রানা জানান হাসপাতালে পৌছার পুর্বেই  মৃত্যু হয়েছে।
 

এ ব্যাপারে ধোবাউড়া থানার(ভারপ্রাপ্ত) ওসি আল মামুন সরকার জানান, সুরৎহাল হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।