সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিস্থিতি উত্তপ্ত করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

পরিস্থিতি উত্তপ্ত করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

ঢাকা, ২০ ডিসেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে যেন দেশের পরিস্থিতি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে আরও ঘোলাটে হয়ে ওঠে। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
 

মির্জা আব্বাস বলেন, “স্বাধীনতা বিরোধীরা এদেশের শান্তি কখনও চায়নি। পরাজিত শক্তি দাঁত প্রসারিত করে খুন-রাহাজানি শুরু করেছে। প্রয়োজনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একাত্তরের মতো জবাব দেওয়া হবে। বিএনপি কখনও খুন, বিশৃঙ্খলা বা মবের রাজনীতি করে না।”
 

তিনি আরও বলেন, সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সেই সুযোগে তারা অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। তবে মির্জা আব্বাস মনে করেন, নির্বাচন হতেই হবে এবং গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারবে না। “তারেক রহমান দেশে ফিরলেই গণতন্ত্র ফিরে আসবে,” যোগ করেন তিনি।