মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দেশে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে

দেশে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে

দেশের বিভিন্ন জায়গায় টানা দুই দিনের রেকর্ড বৃষ্টিপাতের পর গতকাল শনিবার (৭ অক্টোবর) তা অনেকটা কমে এসেছে। কেবল সিলেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টি হয়নি।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার থেকে দেশে বৃষ্টি আরো কমতে পারে এবং বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত  ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আগামী দুই দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি ক্রমশ কমে আসতে পারে। এতে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি থাকলেও দেশের অন্যান্য অংশে বৃষ্টি আরো কমতে পারে। মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে।


দেশের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল সন্ধ্যা পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘দেশের মধ্যাঞ্চলে থাকা লঘুচাপটি আজ দুর্বল হয়ে যেতে পারে। বৃষ্টি মূলত সিলেট অঞ্চলেই বেশি থাকতে পারে। ময়মনসিংহেও কিছুটা বেশি থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টি আরো কমতে পারে।

এ সময় তাপমাত্রা বাড়লেও তা খুব বেশি বাড়বে না। মাসের মাঝামাঝি সময় আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে বাড়লেও গত কয়েক দিনের মতো অস্বাভাবিক বৃষ্টি হবে না।’