সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি-জামিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী সমঝোতা

বিএনপি-জামিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী সমঝোতা

ঢাকা, ২৩ ডিসেম্বর – ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
 

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকী থাকা আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করেন।
 

মির্জা ফখরুল জানান, জামিয়তে উলামায়ে ইসলামের জন্য চারটি আসন বরাদ্দ দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাসেমী এবং নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে। সরকারের ব্যর্থতার কারণে দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ অবনতিতে পৌঁছেছে।
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জামিয়তের বরাদ্দকৃত আসনে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে ধানের শীষ প্রতীকধারী দলের প্রার্থীর আসনে জামিয়তের প্রার্থীও থাকবে না।