বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৫:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

 

রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি ট্রাকে করে কয়েকজন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে গরু চুরির অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এদিকে উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিলে ট্রাকটি আংশিক পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

 

পুলিশ জানিয়েছে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।