বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

মুরাদনগরে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মুরাদনগরে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) কোম্পানীগঞ্জের বদিউল আলম বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই শিবির অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আবু নছর মোঃ ইলইয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন এবং মুরাদনগর উপজেলার সাবেক আমীর মনছুর মিয়া।
 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমীর হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল, বাঙ্গরা বাজার থানা আমীর মোঃ আব্দুর রহিম ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নবীপুর পশ্চিম ইউনিয়নের আমীর মুহাম্মদ গোলাম মোস্তফা, নবীপুর পূর্ব ইউনিয়নের আমীর মাওলানা ছামির হোসাইন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
 

মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ১২১ জন জামায়াত কর্মী এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।