মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তৃতীয় দফায় রিটার্ন জমার সময়সীমা বাড়লো আরও ১৫ দিন

তৃতীয় দফায় রিটার্ন জমার সময়সীমা বাড়লো আরও ১৫ দিন

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তৃতীয় দফায় ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে করদাতারা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলে এনবিআরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এর আগে এনবিআর দুই দফায় মোট দুই মাস সময়সীমা বৃদ্ধি করেছিল।
 

সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতিতে স্থবিরতা দেখা দেওয়ায় অনেক করদাতা এখনও রিটার্ন জমা দিতে পারেননি। এই পরিস্থিতি বিবেচনায় রেখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সময়সীমা বাড়ানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন।
 

প্রাপ্ত তথ্যমতে, ২৫ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি রিটার্ন জমা পড়েছে, যা থেকে রাজস্ব আদায় হয়েছে ৫,০০৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে জমা পড়েছিল ৩২ লাখ ৪৮ হাজার ১৮৩টি রিটার্ন এবং রাজস্ব আদায় হয়েছিল ৪,৭০৫ কোটি টাকা। যদিও রিটার্ন জমা ও রাজস্ব আদায়ের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে, তবে তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।
 

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, করদাতারা অনলাইনে রিটার্ন জমায় আগ্রহী হলেও কিছু কারিগরি জটিলতার কারণে এখনও অনেককে সার্কেল অফিসে যেতে হচ্ছে। এর মধ্যে রয়েছে সংশোধনী রিটার্ন জমার সুযোগ না থাকা, রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা, ফাইনাল প্রিভিউ ডাউনলোডে অসুবিধা, নির্দিষ্ট সম্পদের (যেমন স্বর্ণ ও ফার্নিচার) মূল্য সংযোজন অপশনের অভাব, কলসেন্টার থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, পাসওয়ার্ড রিসেট জটিলতা, আগের বছরের সম্পদের বিবরণ দেখতে না পারা, সঞ্চয়পত্র, ডিপিএস ও এফডিআরের তথ্য ইনপুটে জটিলতা ইত্যাদি।
 

এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমান সরকারের সময়ে সুবিধাভোগী অনেক ব্যবসায়ী ও করদাতা দেশত্যাগ করেছেন বা প্রকাশ্যে নেই। ফলে এ বছর প্রত্যাশিত হারে রিটার্ন জমা পড়েনি। করদাতারা যাতে স্বাচ্ছন্দ্যে রিটার্ন জমা দিতে পারেন, সে জন্যই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।