বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিবন্ধন পেল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদ

নিবন্ধন পেল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদ

উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই দলের প্রতীক নির্ধারিত হয়েছে মোটর গাড়ি (কার)।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত রোববার (১৮ জুন) এক প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

নিবন্ধন পাওয়া দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা হাতি প্রতীক চেয়েছিলাম। দলের সংরক্ষিত প্রতীকে ইসি এ প্রতীকটি রাখেনি বলে মোটরগাড়ি দিয়েছে।


একাদশ সংসদ নির্বাচনের আগেও বাংলাদেশ জাসদ নিবন্ধনের চেষ্টা করলেও তা পায়নি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তারা নিবন্ধন পেল। বাংলাদেশ জাসদসহ দেশে এখন নিবন্ধিত দলের সংখ্যা হলো ৪২টি।

প্রসঙ্গত, ২০১৬ সালে দুই ভাগে ভাগ হয়ে যায় জাসদ। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচি হলে সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন চলার সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।