বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
 

সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছালেহ মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. আকতার সিকদার, জাহেদ মেম্বার আজগর, ওবাইদুল হক রিকু, আবু সাঈদ, মো. সোলায়মান, মো. জামাল উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মো. অহিদুল ইসলাম খোকন, শওকত আকবর, গাজী আবু বক্কর ও ক্যাপ্টেন আবু তৈয়বসহ ১৭ ইউনিয়নের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা।
 

সভায় নবগঠিত শোভনদণ্ডী ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. জাহেদুল ইসলাম রাসেল, সদস্য সচিব মো. ফরহাদ, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আশিয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওমর ফারুক রুজেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কচুয়াই ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর।
 

সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং বৃহত্তর পরিসরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। পাশাপাশি পটিয়ার জাতীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের নেতৃত্বকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।