সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বুধবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
 

এয়ারপোর্ট থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে 'অপারেশন ডেভিল হান্ট' চালানো হচ্ছিল। অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভর্তি আগ্নেয়াস্ত্রগুলো পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে যায়।
 

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো সচল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় আতঙ্কিত হয়ে অস্ত্রধারীরা এগুলো ফেলে পালিয়ে গেছে।