সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হীরামান্ডিতে লজ্জাবন্তীর চরিত্রে: রিচা চাড্ডার ৯৯ বার রিটেক

হীরামান্ডিতে লজ্জাবন্তীর চরিত্রে: রিচা চাড্ডার ৯৯ বার রিটেক

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'হীরামান্ডি: ডায়মন্ড বাজার'-এ অভিনয়ের জন্য বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। সিরিজে 'লজ্জাবন্তী' নামক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মনীষা কৈরালার পালক কন্যার ভূমিকায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

চরিত্রটি ফুটিয়ে তুলতে রিচাকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে। শোনা যাচ্ছে, একটি দৃশ্যের জন্য ৯৯ বার রিটেক দিতে হয়েছে তাকে!

নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে রিচা বলছেন, "শুটিংয়ের সবচেয়ে খারাপ দিনটিও আমার সবচেয়ে ভালো দিন হয়ে উঠেছিল। রিটেকের ক্ষেত্রে আমার নাম্বার সর্বোচ্চ, এটি ছিল একটি নাচের দৃশ্য, যেখানে ৯৯টি রিটেক দিয়েছি। সেঞ্চুরি হয়ে যাচ্ছিল দেখে শুটিং বন্ধ করে দিই।"

এমন পরিস্থিতি মোকাবেলা করা সহজ ছিল না বলে স্বীকার করেছেন রিচা। ২০০-৩০০ সহশিল্পীর সাথে নাচ করার সময় বারবার ভুল করাটা তার জন্য বেশ হতাশাজনক ছিল। তবে,

বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় তৈরি 'হীরামান্ডি: ডায়মন্ড বাজার'। 'বাজিরাও মাস্তানি', 'দেবদাস'-এর মত দুর্দান্ত সিনেমা উপহার দেওয়া বানসালি এবারও দর্শকদের মন জয় করতে চাইছেন এই সিরিজের মাধ্যমে।

সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ-এর মত তারকা সমৃদ্ধ এই সিরিজটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে মুক্তির পর থেকেই।