রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ 

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

 

‘প্রধান শিক্ষক আজিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। নানা অনিয়মের সঙ্গেও তিনি জড়িত। তার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাকে পদত্যাগ করতে হবে।’

 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১২টার দিকে রাজীবপুর উপজেলার বাজারের সুপার মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে কথাগুলো বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগ চেয়ে এ কর্মসূচি পালন করে তারা। 

 

এ সময় প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলে, ‘আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনার দোসরদেরও পদত্যাগ করতে বলুন। ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া জানান, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।