মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেকর্ড ভোটের ব্যবধানে শেখ হাসিনার জয়

রেকর্ড ভোটের ব্যবধানে শেখ হাসিনার জয়

রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে জয় লাভ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম– এনপিপি) ৫৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল–জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. সহিদুল ইসলাম মিটু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। দুই লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট দিয়েছেন। 

শেখ হাসিনা  গোপালগঞ্জ

বাংলাদেশ আওয়ামী লীগ