মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পিরোজপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা প্রেস,পিরোজপুর প্রতিনিধি:-


 

পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম এই রায় ঘোষণা করেন।
 

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।
 

দণ্ডপ্রাপ্তরা হলেন— রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। এদের মধ্যে রফিকুল ইসলাম ও জসিম আকন পলাতক রয়েছেন।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় সেদিনই সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।
 

পরবর্তীতে তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি বরিশাল অ্যাকাউন্টস অফিসের অফিস সহকারী হারুন অর রশিদ। তিনি সাধারণত বেশ কিছু টাকা সঙ্গে রাখতেন, যা আসামিরা জানতেন। ঘটনার রাতে নিজ এলাকায় ফেরার পথে বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে তাকে আটকায় আসামিরা। তারা তার কাছ থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে এবং মরদেহ খালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।