সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

নতুন প্রজন্মের হাত ধরে দেশকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১৭ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। 

কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান সরাসরি তাঁর জন্য নির্ধারিত চেম্বারে যান এবং দলীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে আমাদের এই সুন্দর দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। আপনারা আপনাদের সেই প্রচেষ্টা অব্যাহত রাখুন।

এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং সাধারণ মানুষের যাতে চলাচলে কোনো দুর্ভোগ না হয়, সেদিকে খেয়াল রেখে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আজ আমাদের কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি নেই, তাই আপনারা স্বাভাবিকভাবে ফিরে যান। আমরা পরে কর্মসূচি দেব এবং তখন বিস্তারিত কথা হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি গুলশান কার্যালয়ে অফিস করলেও আজই প্রথমবারের মতো দলীয় প্রধান কার্যালয় নয়াপল্টনে পা রাখলেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হন এবং আজই এই আসনসহ বগুড়া-৬ আসন থেকে তাঁর নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।