সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অ্যালোভেরা ব্যবহার করার আগে জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া

অ্যালোভেরা ব্যবহার করার আগে জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক:-

 

অ্যালোভেরা ত্বক ও চুলের জন্য একটি প্রাকৃতিক উপকারী উপাদান, যা ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তবে শুধু অ্যালোভেরা ব্যবহার করলেই যে উপকার পাবেন, তা নয়।
 

অ্যালোভেরা জেল ব্যবহার করার পর যদি কাঙ্খিত ফলাফল না পান, তাহলে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।
 

চলুন, অ্যালোভেরা ব্যবহারের কিছু সতর্কতা জেনে নিই:

১) পচা অ্যালোভেরা ব্যবহার করবেন না
অ্যালোভেরা গাছের পাতা যদি পচে যায়, তার নির্যাস ব্যবহার করা উচিত নয়। পচা গন্ধযুক্ত অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার না করাই ভালো। শুধুমাত্র তাজা অ্যালোভেরা জেলই ত্বক ও চুলের জন্য উপকারী।

 

২) চুল শুষ্ক হতে পারে
অ্যালোভেরা সাধারণত ময়েশ্চারাইজিং উপাদান হিসেবে পরিচিত, তবে কিছু ক্ষেত্রে এটি চুল শুষ্কও করে ফেলতে পারে, বিশেষত চুলের ডগা নষ্ট হতে পারে। তাই ব্যবহার করার আগে এটি আপনার চুলের জন্য উপকারী কি না, তা পরীক্ষা করে নিন।

 

৩) অ্যালার্জির সমস্যা
মাথার ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহারের কারণে অনেকের অ্যালার্জি হতে পারে, যেমন লালচে ভাব বা চুলকানি। তাই অ্যালোভেরা ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত।

 

৪) ত্বকের জন্য উপযুক্ত না হলে সমস্যা সৃষ্টি হতে পারে
অ্যালোভেরা ব্রণ কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, কিন্তু যদি এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত না হয়, তবে সমস্যা বাড়তে পারে এবং ত্বকে অ্যালার্জি বা শুষ্কতা সৃষ্টি হতে পারে।

 

৫) ত্বক তৈলাক্ত হতে পারে
কিছু ক্ষেত্রে, অ্যালোভেরা ত্বককে তৈলাক্ত করে দিতে পারে, যা ব্রণ সৃষ্টি করতে পারে। তাই অ্যালোভেরা ব্যবহার করার আগে কানের নিচে বা হাতে অল্প পরিমাণে মেখে পরীক্ষা করে নিন, যাতে নিশ্চিত হতে পারেন এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কি না।

 

এই সতর্কতাগুলির প্রতি মনোযোগ দিলে, অ্যালোভেরা ব্যবহারে আপনি সর্বোচ্চ উপকার পেতে পারেন।