সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত


 

শনিবার বিকেলে চারঘাট শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, যুবদল নেতা আতিকুল ইসলাম আতিক, কাজিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত — ছবি ২


 

মিছিলে সাধারণ নারী ভোটারদেরও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা “সবার আগে বাংলাদেশ, ভোট দেব ধানের শীষে”, “তোমার আমার মার্কা, ধানের শীষ মার্কা”—এমন বিভিন্ন স্লোগান দেন।
 

প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল ইসলাম বিকুল বলেন, রাজশাহী-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বিপুল ভোটে বিজয়ী করা হবে, ইনশাআল্লাহ।
 

মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।