রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শেরপুর কারাগার ভাঙচুর-আগুন, পালিয়েছে সব বন্দী

শেরপুর কারাগার ভাঙচুর-আগুন,  পালিয়েছে সব বন্দী

বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছে শেরপুর জেলা কারাগারে।  পালিয়ে গেছেন ৫১৮ বন্দীর সবাই। এ সময় কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম ও কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর খান সন্ধ্যায় প্রথম আলোকে কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বন্দী পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও কারা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পৌরসভার দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা কারাগারের সড়কসংলগ্ন ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁরা প্রধান ফটক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন। এ সময় আতঙ্কে কারাগারের নিরাপত্তারক্ষীরা সরে যান। পরে কারাগার থেকে কয়েক শ বন্দী পালিয়ে যান। কারাগারে ভাঙচুরের সময় অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর খান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কারাগারে আটক ৫১৮ বন্দীই পালিয়ে গেছেন। এ ছাড়া কতগুলো অস্ত্র লুট হয়েছে, তা হিসাব করে দেখা হচ্ছে।