বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪১:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

সরকারি চাকরিজীবীদের মে মাসে দুই দফায় টানা ৬ দিনের ছুটি

সরকারি চাকরিজীবীদের মে মাসে দুই দফায় টানা ৬ দিনের ছুটি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মে মাসে দুই ধাপে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সরকারি ছুটির প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার (২ মে) ও শনিবার (৩ মে) যুক্ত হয়ে টানা তিনদিনের ছুটি মিলবে।
 

এরপর মে মাসেই দ্বিতীয়বার তিন দিনের ছুটির সুযোগ আসছে। ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি রয়েছে। তার আগের দুইদিন (৯ ও ১০ মে) যথারীতি সাপ্তাহিক ছুটি হওয়ায় আবারও টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
 

উল্লেখ্য, এর আগে গত ঈদুল ফিতরে সরকার আগেই ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে ৩ এপ্রিল অতিরিক্ত একদিন ছুটি বাড়ানো হয়। ফলে সাপ্তাহিক ছুটিসহ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করেন।