রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে: জাতিসংঘ

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে: জাতিসংঘ

ঢাকা প্রেস নিউজ


জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন।
এই তথ্য জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

 

তুর্কের সঙ্গে ফোনে কথা বলে ড. ইউনূস বাংলাদেশের ছাত্রদের বিপ্লব ও তাদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও ধন্যবাদ জানিয়েছেন।
 

ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে জানিয়েছেন যে তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা। তিনি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।