সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল

চিলমারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


কুড়িগ্রামের চিলমারীতে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এলএসডি গোডাউন মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এসময় তারা- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘হৈই হৈই রৈই রৈই, খুনি হাসিনা গেলি কই, মুজিববাদ মুর্দাবাদ, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকল কে গ্রেফতার করতে হবে, নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র সমাজ বলে জানান তারা।