বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না কেউ: এ আরাফাত

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে  আওয়ামী লীগের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না কেউ: এ আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। 

বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।  গতকাল বুধবার (১২ জুলাই) রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ কথা বলেন তিনি।


মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমি শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের সব সমস্যার কথা শুনতে এসেছি। ভাষানটেক এলাকায় আপনারা যারা পুনর্বাসন চান, আমি নির্বাচিত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সব সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।’


তিনি বলেন, ‘পশ্চিম ভাষানটেক বস্তি এলাকায় জলাবদ্ধতা এবং বাসস্থানের সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।’মোহাম্মদ এ আরাফাতল বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। 

ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেবো।’এ সময় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।