মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুড়িগ্রামের ৩য় ধাপে শেষ ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

কুড়িগ্রামের ৩য় ধাপে শেষ ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আনোয়ার সাঈদ তিতু (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি):-

 

ঢাকা প্রেসঃ

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

 

১৩ মে, সোমবার দুপুরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. পূবন আখতার পর্যায়ক্রমে ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

 

এসময় অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ জন।

 

নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

 

ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

 

আগামী ২৯ মে এ ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।