বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেখ হাসিনা সর্বদা কাজ করে যাচ্ছেন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে

শেখ হাসিনা সর্বদা কাজ করে যাচ্ছেন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই চিকিৎসা সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছেন। 

সোমবার (২০ মার্চ) শরীয়তপুর সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির ১৪তম সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে।

শেখ হাসিনা সর্বদা কাজ করে যাচ্ছেন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে

কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সেবা প্রদান করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করেছে। ফলে দেশের আপামর জনগণের প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর হয়েছে।

ইকবাল হোসেন অপু বলেন, দেশের স্বাস্থ্য খাত এখন অনেক এগিয়েছে। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। এর ফলে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আকন, জেলা আওয়ামী লীগ সদস্য এড. আলমগীর মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।