বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ

সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির মঞ্চ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চারটি ট্রাকের ওপর প্রস্তুত করা হচ্ছে বিএনপির জনসমাবেশের মঞ্চ। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়। 

দেখা গেছে, জনসমাবেশস্থলে মাইক লাগানো এবং মঞ্চের সামনে নেতাকর্মীদের জন্য চেয়ার ও মাদুর বিছানোর কাজ অনেকটা শেষের পথে। এখন মঞ্চ তৈরির কাজ চলছে। 

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন।

 

বিএনপি আয়োজিত জনসমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

 সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। জনসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

ডিএমপি সদর দফতরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।