শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

চট্টগ্রাম বন্দরের বড় সিদ্ধান্ত: ৯ ব্যাংকের লেনদেন বন্ধ

চট্টগ্রাম বন্দরের বড় সিদ্ধান্ত: ৯ ব্যাংকের লেনদেন বন্ধ

ঢাকা প্রেস
চট্টগ্রাম বন্দর প্রতিনিধি:-


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টিসহ মোট ৯টি ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বন্দরে এসব ব্যাংক থেকে ইস্যুকৃত কোনো পে-অর্ডার, চেক বা ব্যাংক গ্যারান্টি আর গ্রহণ করা হবে না।

 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যাংকগুলোতে বিনিয়োগ করেও প্রত্যাশিত সুদ পাচ্ছে না। ফলে বন্দরের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও ব্যাংকগুলো কোনো সাড়া দিচ্ছে না। এমন পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ নিজেদের আর্থিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
 

কোন কোন ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:

নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ৯টি ব্যাংকের উপর: গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।