সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পায়ের গোড়ালির ব্যথার কারণ ও প্রতিকার

পায়ের গোড়ালির ব্যথার কারণ ও প্রতিকার

অনেকেরই পায়ের গোড়ায় ব্যথা হয়। আবার এসব ব্যথার কারণও অনেকে খুঁজে পান না। এমনও হতে পারে সকালে ঘুম থেকে উঠে ব্যথায় মেঝেতে পা ফেলতে পারছেন না। পায়ের পাতার ওপর ভর করে দাঁড়ানোর পর মনে হচ্ছে যেন পায়ের নিচে কাটা বিঁধে আছে। 

 

প্ল্যান্টার ফাসাইটিসের ফলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। প্ল্যান্টার ফ্যাসিয়া হলো পায়ের পাতার একধরনের মোটা ব্যান্ড বা পর্দা। এর মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত থাকে। সেই ব্যান্ডটি ক্ষতিগ্রস্ত হলে তাকে প্ল্যান্টার ফাসাইটিস বলে

 

অনেক সময় খেলাধুরা বা দৌড়াতে গিয়ে ব্যথা লাগলে এমনটা হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, শরীরের ওজন বেশি হওয়া এবং দীর্ঘ সময় ধরে হিল জুতা পরে থাকলে এটা হতে পারে। এছাড়া গোড়ালির হাড় বৃদ্ধি, আর্থ্রাইট্রিস এবং ডায়াবেটিস এই রোগের ঝুঁকি বাড়ায়।

 

এ ধরনের সমস্যা হলে করণীয়

  • খালি পায়ে হাঁটা বাদ দিতে হবে

  • ব্যথানাশক ওষুধ খাওয়া

  • এক্স-রেসহ আরও কিছু পরীক্ষা করা

  • উঁচু হিলের ও শক্ত সোলের জুতা পরা বাদ দিতে হবে

  • নরম সোলের জুতা বা ডক্টরস শু ব্যবহার করা ভালো

  • অতিরিক্ত ওজন কমাতে হবে।

 

এ ছাড়া আইসপ্যাক দিয়ে গোড়ালির নিচে দিনে দুই থেকে তিনবার সেঁক দেওয়া যেতে পারে। ডিপ ফ্রিজে রাখা পানির বোতল পায়ের নিচে বারবার রোল করে দিলে ভালো অনুভূত হয়। পায়ের পাতায় গরম সেঁক দিলে উপকার পাবেন। তবে ব্যথা না কমলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।