শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

রাজধানীর হাজারীবাগে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর হাজারীবাগে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় গণকটুলী প্রাইমারি স্কুল মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম ইফতিয়ার হোসেন ইমন (২৪)।

 

ইমন তার বন্ধুদের সাথে স্কুল মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই এলাকার রাফিন নামে এক ছেলেকে তিনি শাসন করেন। এই নিয়ে রাফিনের বন্ধু সানজু (২২) ইমনের সাথে তর্ক করতে শুরু করে। একপর্যায়ে তর্ক বচসা বাড়তে থাকলে সানজু বাড়ি থেকে ছুরি এনে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। আহত অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ইমন হাজারীবাগ গণকটুলী মসজিদ গলিতে পরিবারের সাথে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন নেসলে কোম্পানিতে চাকরি করতেন। তার বাবার দাবি, ইমন স্থানীয় যুবদলের নেতা ছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকারী সানজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।