রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বাংলা একাডেমির মহাপরিচালকের অপ্রত্যাশিত পদত্যাগ

বাংলা একাডেমির মহাপরিচালকের অপ্রত্যাশিত পদত্যাগ

ঢাকা প্রেস নিউজ


বাংলা একাডেমির মহাপরিচালক
হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির পরিচারক ড. সরকার আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

চলতি বছরের ২৪ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্বলিত হারুন-উর-রশীদ বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করে ২০০৫ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন।
 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একজন প্রতিষ্ঠিত গবেষক হিসেবে তার নাম উল্লেখযোগ্য। তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।
 

এতো কম সময়ের মধ্যে তার পদত্যাগের পেছনে কারণ এখনো স্পষ্ট নয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।