সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ জন প্রার্থিতা ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ জন প্রার্থিতা ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে ৭১টি আপিলের মধ্যে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
 

শোনানিতে আরও ২৫ জন প্রার্থীর আপিল বাতিল হয়েছে, ৪ জনের আপিল স্থগিত করা হয়েছে, এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন। তবে দৈত্য নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল মঞ্জুর হয়নি।
 

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে, গত শনিবার ৫১ জন এবং গত রোববার ৫৭ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ হিসেবে গণ্য করা হয়েছিল।
 

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।