রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় মুরাদনগরের দশ হাজার বন্যার্ত মানুষকে তিন বেলা রান্না করা খাবার দিচ্ছেন কায়কোবাদের পরিবার

ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় মুরাদনগরের দশ হাজার বন্যার্ত মানুষকে তিন বেলা রান্না করা খাবার দিচ্ছেন কায়কোবাদের পরিবার

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ


পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর লাল বালি পানিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রায় ২০টি গ্রাম। বেরিবাধ এলাকার বাড়ি-ঘর ডুবে যাওয়ায় ১৫ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় বানবাসি মানুষ। এখন পানি কমতে শুরু করায় লোকজন আবার বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। তবে ভয়াবহ এক সাপ্তাহ জুড়ে বানভাসি মানুষদের মাঝে কাজ করেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবার। 


 

ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় মুরাদনগরের দশ হাজার বন্যার্ত মানুষকে তিন বেলা রান্না করা খাবার দিচ্ছেন কায়কোবাদের পরিবার



আশ্রয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, কায়কোবাদ ও তাঁর পরিবার ১০ হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে তিনবেলা রান্না করা খাবার বিতরনসহ বাঁধ নির্মাণ, চিকিৎসাসেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা তীব্র পানি শ্রুতে উপেক্ষা করে পাশে দাঁড়ান বানবাসি অসহায় মানুষের।

মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবারে ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা তিনবেলা রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার ত্রাণ ও চিকিৎসা সেবা দুর্গত এলাকাসহ আশ্রয় কেন্দ্র গুলোতে গত এক সাপ্তাহে দশ হাজার মানুষকে সেবা দিয়েছে। মাইকিং ও পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি প্রতিটি পরিবাররদের মাঝে বিভিন্ন প্রকার রান্না করা খাবার, খাবার পানি, শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে এবং বিএনপির সকল সদস্যরা দিন-রাত বন্যার্তদের জন্য কাজ করছেন।