বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
 

রোববার (২২ ডিসেম্বর) রাতে রামদিয়া গ্রামের মাঝেরপাড়ার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দারের গ্রুপের সাথে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর আগে ১২ আগস্ট পল্টু-হালিম গ্রুপ এবং আনসার আলী গ্রুপের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে, যার ফলে পল্টু-হালিম গ্রুপের সদস্যরা তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
 

এ অবস্থায়, রোববার রাতে আহমেদ শরীফসহ কয়েকজনকে মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার আলী গ্রুপের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহমেদ শরীফকে হত্যা করা হয়। হামলায় পল্টু, আলিম, সেলিম এবং সেলিমের ছেলে সোয়াইব গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।