বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসা খালেদা জিয়ার

পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসা খালেদা জিয়ার

প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার (১২ জুন) হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ মঙ্গলবার (১৩ জুন) কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। সোমবার রাতে হাসপাতালে ভর্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে।

তিনি আরও জানান, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন কীভাবে পরবর্তী চিকিৎসা করা হবে। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুই জন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।