মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষ মানবসম্পদ লাগবেই, কোনো বিকল্প নেই

দক্ষ মানবসম্পদ লাগবেই, কোনো বিকল্প নেই

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই।

 

রোববার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ইনক্লুশন অব স্কিলস-বেইজড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

 

মন্ত্রী তার বক্তব্যে বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। এতে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।