সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ইনস্টিটিউটে গ্রন্থাগার সহকারী পদে একজন কর্মী নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ। 

পদের নাম: গ্রন্থাগার সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০ এর স্কেলে ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫সহ স্নাতক পাসসহ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার ওপর এক বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২২,৪৯০ টাকা৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ জানাল পিএসসি


আবেদন ফি
পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে।

যেভাবে আবেদন
সব সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে পরিচালক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৩।