রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ইলিশ আগে দেশের মানুষের জন্য, পরে রপ্তানি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ইলিশ আগে দেশের মানুষের জন্য, পরে রপ্তানি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ সহজে পায় এবং এর দাম কমে, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মেটানোর পরই ইলিশ রপ্তানি করা হবে।

গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হলো সিন্ডিকেট ও চাঁদাবাজি। এই অবৈধ কার্যকলাপ বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। পাশাপাশি, বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম স্বাভাবিকভাবেই কমে আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ইলিশের দাম বেশি হওয়া সত্ত্বেও রপ্তানি চলছে, এই বিষয়টি নিয়ে সরকার বিবেচনা করছে। তিনি আরও যোগ করেন যে, ডিম, দুধ, মাছসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম কমানোর জন্য সরকার কাজ করছে।