মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর করলো বৈষম্য বিরোধী ছাত্ররা 

কুড়িগ্রামে মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর করলো বৈষম্য বিরোধী ছাত্ররা 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় শেখ মুজিবুর রহমানের ৩টি ম্যুরাল ভেঙে ফেলেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বরে ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। 
 

পরে জেলা শহরের ত্রিমোহনী এলাকায় তিনটি রাস্তার মাঝে স্থাপন করা বঙ্গবন্ধুর ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
 

গতকাল থেকে ধানমন্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের পর বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে স্থানীয় বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এর আগেও শেখ হাসিনার পতনের পর ম্যুরালগুলো ভাঙচুরের চেষ্টা করেছিল বিক্ষুদ্ধ ছাত্র জনতা।