মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৯:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সৌদিতে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩

সৌদিতে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস নিউজ

 

সৌদি আরবের রিয়াদে রাসেল নামে এক বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকার খিলগাঁও থানা পুলিশ। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন আকরাম (৩৩), ইসমাইল হোসেন (৩৪) এবং মজিব রহমান নিলয় (২৬)। এই চক্রটি মুক্তিপণ হিসেবে আদায় করা ৩৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা আদালতের নির্দেশে জব্দ করেছে।
 

পুলিশ জানায়, রাসেল সৌদি প্রবাসী ব্যবসায়ী। ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন দিয়ে ব্যবসায়িক আলোচনা করতে রিয়াদের একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়। সেখানে পৌঁছালে অপহরণকারীরা তাঁকে চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে, চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রাসেলের পরিবারের কাছ থেকে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। টাকা পাওয়ার পর অপহরণকারীরা রাসেলকে রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়।
 

এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর কামরুল ইসলাম ২১ জানুয়ারি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।