রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ


পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাত জন চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

 

এই সাতজন কর্মকর্তা বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত এবং মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে সদর দপ্তরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, "আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।" 
 

কাদের দেশে ফিরতে বলা হয়েছে:

  • যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান
  • রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল হাসান
  • সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী
  • জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ
  • জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া
  • সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর
  • মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ

এই সিদ্ধান্তের কারণ:

পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই সিদ্ধান্তের পেছনে কারণ উল্লেখ করেনি।