মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

শুরু হলো বাংলাদেশের ১ম প্লেটিং রিয়েলিটি শো “আর্ট অব প্লেটিং - সিজন ২” 

শুরু হলো বাংলাদেশের ১ম প্লেটিং রিয়েলিটি শো “আর্ট অব প্লেটিং - সিজন ২” 

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

 অংশগ্রহণ করে ২০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ.........

শুরু হয়ে গেলো ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের ১ম রিয়েলিটি শো “আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং” এর ২য় সিজন। এতে অংশ গ্ৰহন করে ২০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি জিতে নিবেন ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও ১ম রানার-আপ জিতবেন ৫ লক্ষ টাকা, ২য় রানার-আপ ৩ লক্ষ টাকা এবং শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার।
 

এ বিষয়ে জানতে চাইলে, আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপ এর চিফ অপারেটিং অফিসার  মোঃ খোরশেদ আলম জানান, “১ম সিজনে এই প্রতিযোগিতাটি আয়োজন করে দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাই, যার কারণে এবার আমরা আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য এই উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিং-এর আর্টে আমাদের সংস্কৃতি এবং নিজস্ব গল্পগুলো পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।”
 

১ম সিজনে প্রচুর দর্শক জনপ্রিয়তার পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শো-এর ২য় সিজনটি এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে দেখা যাবে এই শো। প্রাথমিকভাবে, নিজের করা সেরা প্লেটিং-এর ছবি তুলে তা ওয়েবসাইটে সাবমিট করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার বিশ্লেষণের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে, যারা সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।
 

৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দেশের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোঃ শাহরিয়ার জামান, এবং চিফ অপারেটিং অফিসার  মোঃ খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তারা আসন্ন এই সিজন নিয়ে যাবতীয় তথ্যগুলো বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। আলোচনায় ফুড প্লেটিং-কে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সু্যোগ করে দেয়াই এই প্ল্যাটফর্ম এর মূল উদ্দেশ্য বলে জানান তারা।
 

দেশ ও দেশের বাইরে নিজেকে চেনাবার এই সুযোগ পেতে অংশগ্রহণকারীরা https://www.aop.com.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।