রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪৯:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ

বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণের পর থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের ছবি ব্যবহার করে বিভিন্ন সংস্থা বিজ্ঞাপন দিচ্ছিল। তবে, আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।
 

বিবৃতিতে বলা হয়েছে, "পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।"
 

এই নিষেধাজ্ঞা জারির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল।