বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীতে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শনিবার সকালে সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
 

দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মাদ আবদুল আহাদ নূর এবং সদস্যসচিবের দায়িত্বে আছেন মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম, যিনি ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা দেন।
 

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন: উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ কে সামসুল হক কাবা, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, কি এম সাদ বিন রানী, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, প্রফেসর খোদাদাদ খান, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর, ফিরোজ আলম, মো. হাসান আলী এবং আরও অনেকে।
 

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির, ওসমান গনি খোকন, অ্যাডভোকেট রেজাউল হক রেজা ও অ্যাডভোকেট গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পালন করবেন। যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ইশারুল হোসেন ও মোল্লা মো. জমির উদ্দিন।
 

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করে মুহাম্মাদ আবদুল আহাদ নূর জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংহত করতে তারা স্বতন্ত্র স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ, সম্মানের ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক পরিচালনা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সামরিক শক্তি বৃদ্ধিতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।