বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ থেকে দুই দিন পদযাত্রা বিএনপির ঢাকাসহ সব মহানগরে

আজ থেকে দুই দিন পদযাত্রা বিএনপির ঢাকাসহ সব মহানগরে

ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার ও ১৬ জুন ঢাকাসহ দেশের সব মহানগরীতে পদযাত্রা করবে বিএনপি। আগামীকাল কেবলমাত্র চট্টগ্রাম ও খুলনা মহানগর ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশের মহানগরগুলোতে এবং ১৬ জুন শুক্রবার কেবলমাত্র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে। 

আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগের সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায়সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। ১৬ জুন দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানীটোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।