মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের আহবান বিএনপি

ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের আহবান বিএনপি

সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছে বিএনপি। সংসদের বাইরে থাকা দলটি বলছে, এই ভোট হচ্ছে ডামি ভোট। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জনসংবলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই আহবান জানান। তিনি রাজধানীর বনানী এলাকায় পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।


রিজভী বলেন, ‘বুধবার (আজ) থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনে ভোট। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। আমরা সবার প্রতি আহবান জানাই, সারা দেশে আপনাদের যাঁরা আত্মীয়-স্বজন, ভাই-বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোটকেন্দ্রে না যান। এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করেন।’


তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন তাঁরা বর্জন করেছেন ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করবেন। জনগণকে বলব, উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।’ এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা তৌহিদুর রহমান, মহিলা দলের রেহানা সুলতানা আরজুসহ বিএনপি অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।