রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: কোটা আন্দোলনে নিহতদের বিচারসহ ৫টি পদক্ষেপ

আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: কোটা আন্দোলনে নিহতদের বিচারসহ ৫টি পদক্ষেপ

ঢাকা প্রেস নিউজ


১০ আগস্ট:
গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় নিহতদের বিচারের দাবি আনে নিয়ে আইন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

আজ শনিবার আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এই সিদ্ধান্তগুলো ঘোষণা করেন।
 

সিদ্ধান্তগুলো হলো:

১. বিচার: আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে।

২. মামলা প্রত্যাহার: আন্দোলন দমনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলাগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

৩. শিশু-কিশোর মুক্তি: মিথ্যা মামলায় আটক শিশু-কিশোরদের আগামী তিন কর্মদিবসের মধ্যে মুক্তি দেওয়া হবে।

৪. সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা আইন: এই আইনগুলোর অপব্যবহার করে দায়ের করা মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা হবে।

৫. ভিকটিম সাপোর্ট: মিথ্যা মামলার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে সহায়তা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 

এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সরকার আন্দোলনকারীদের প্রতি সরকারের সহানুভূতি প্রকাশ করেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে।